Southern এডুক্যাশানাল টেলেন্ট সার্চ এক্সামিনেশনের বার্ষিক অনুষ্ঠান

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- বিগত বছরের ন্যায় এবারও সারা দক্ষিন ২৪ পরগনা জেলা জুড়ে Southern এডুক্যাশানাল টেলেন্ট সার্চ এক্সামিনেশন নামে একটা বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছিল ২০২৪ সালে। ৮০ শতাংশের বেশি নাম্বার পাওয়া ছাত্র ছাত্রীদের আজ ২০২৫ সালের এপ্রিল মাসের শেষের দিকে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে তাদের পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান করা হয়। নির্মল কুমার রায় রাজ্য সম্পাদক Southern এডুক্যাশানাল টেলেন্ট সার্চ এক্সামিনেশন,ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, বাচ্চু লাল ভট্টাচার্য জেলা সম্পাদক Southern এডুক্যাশানাল টেলেন্ট সার্চ এক্সামিনেশন, জগত কুমার পারুই জেলা সভাপতি Southern এডুক্যাশানাল টেলেন্ট সার্চ এক্সামিনেশন,সহ সভাপতি অপূর্ব রঞ্জন মাইতি, বিশিষ্ট সিনিয়ার সাংবাদিক কিংশুক ভট্টাচার্য, সাংবাদিক দিলীপ ঘোষ,শিক্ষক সুভ্রাসু শেখার কর,গৌতম গিরি, স্বপ্না হালদার, ডা: হিমাদ্রি পাল, ঋত্বিজ মুখার্জি,সুজয় মুখার্জি, অন্দিতা রায়,মইদুল ইসলাম ,জাকির সহ জেলার বিভিন্ন এলাকার শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক প্রমুখ। মূলত এদিন ৪৫ জন পড়ুয়াদের হাতে আর্থিক ৪৫ হাজার টাকা বৃত্তি দেওয়ার পাশাপাশি ৮০ শতাংশ নম্বর পাওয়া প্রায় দুই শত ছাত্র ছাত্রীদেরকে বই, স্মারক ও সার্টিফিকেট দিয়ে তাদের কে উৎসাহিত করা হয়।Southern এডুক্যাশানাল টেলেন্ট সার্চ এক্সামিনেশন এর জেলা সম্পাদক বাচ্চুলাল ভট্টাচার্য তিনি জানান আমাদের একটা বৃত্তি পরীক্ষা ভালো রকম নেই, একটা বৃত্তি পরীক্ষা চালু আছে সেটা সরকারি স্কুলের জন্য আলাদা ও বেসরকারি স্কুলের জন্য আলাদা বৃত্তি মূল্যায়ন করা হয়। যেখানে তিনশত ও তিনশত পঞ্চাশ নাম্বার থাকলে উভয় সকলকে বৃত্তি মূল্যায়ন করা হয়,ঐ জায়গা থেকে আমরা মুক্ত হতে চাইছি।শুধু মাত্র মেধা সর্বোচ্চ নাম্বার পাওয়া ছাত্র ছাত্রীদেরকে সকলেই সমান অধিকার মূল্যায়ন করে তালিকা প্রকাশ করা সেটা সরকারি হতে পারে এবং বেসরকারিও হতে পারে,এতে কোনো বৈষম্য থাকবে না। আমরা বিগত প্রায় ১২ বছর এরকম সিস্টেমে চালিয়ে আসছি। পাশাপাশি আগত সকল শিক্ষক শিক্ষিকা ও ব্লক নেতৃতদের হাতে স্মারক তুলে দিয়ে তাদেরকে সম্মাননা জানানো হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *