অনলাইন শপিং সংস্থার ডিস্ট্রিবিউটরের দোকানের বাইরে থেকে চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করলো পুলিশ

কৌশিক মুখার্জী: আসানসোল:- শুক্রবার রাতে হীরাপুর থানা পুলিশ বার্নপুরের নরসিংহ বাঁধের মুঙ্গেরিয়া খাটালের একটি বাড়িতে অভিযান চালিয়ে ফ্লিপকার্ট অনলাইন শপিং সংস্থার ডিস্ট্রিবিউটরের দোকানের বাইরে থেকে চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চঞ্চল্য ছড়িয়ে পড়ে । পুলিশের সঙ্গে আসা অনলাইন শপিং কোম্পানির পরিবেশক নিয়াজ খান জানান, কয়েকদিন আগে তার দোকানের বাইরে পড়ে থাকা একটি পার্সেলের প্যাকেট একটি গাড়ি থেকে চুরি হয়। সিসিটিভি ভিডিও ফুটেজের ভিত্তিতে তিনি হীরাপুর থানায় এ বিষয়ে অভিযোগ করেন। অন্যদিকে পুলিশের অভিযানের আগেই সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন বাড়ির মালিক দীনেশ যাদব। যদি সূত্রের খবর দীনেশ যাদব বহু বছর ধরে অনলাইন শপিং সংস্থা গুলি থেকে পার্সেল চুরি করে আসছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *