অনুপ্রবেশ – তর্জায় জড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার -: 

        বাংলায় বাংলাদেশী ও রোহিঙ্গা অনুপ্রবেশ সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে  সরব বিজেপি নেতৃত্ব। তাদের দাবি অনুপ্রবেশ সমস্যার জন্য মূল দায়ি রাজ্য সরকার। রাজ্য সফরে এসে কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে সেই পুরনো অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বললেন, প্রয়োজনীয় জমি না দেওয়ার জন্য সীমান্তে বেড়া দেওয়া যাচ্ছেনা। ফলে অনুপ্রবেশ রোধ করা যাচ্ছেনা। অথচ অন্যান্য সীমান্তবর্তী রাজ্যে এই সমস্যা নাই। তার দাবি, আসলে তৃণমূল কংগ্রেস  অনুপ্রবেশকারীদের নিজেদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। তাই অনুপ্রবেশ রোধ করার জন্য তাদের কোনো আগ্রহ নাই।

       কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই অভিযোগ অস্বীকার করে বাঁকুড়ার সভা থেকে তার পাল্টা কড়া জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী৷ তার প্রশ্ন সীমান্তে নিরাপত্তার দায়িত্বে বিএসএফের৷ তাদের নজর এড়িয়ে কীভাবে অনুপ্রবেশকারীরা রাজ্যে ঢুকছে? তিনি আরও বলেন, বিএসএফকে অনেক জমি দেওয়া হলেও তারা সেই কাজ করেনি।আগে সেই কাজ করুক তাহলে আবার জমি দেওয়া হবে। মমতা আরও বলেন, বাংলায় এলেই অনুপ্রবেশকারী, কাশ্মীরে নেই? তাহলে কি পহেলগাঁও আপনারা করলেন?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *