অপূর্ণ প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিলেন বিজেপি নেতা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -:

        দীর্ঘদিন ধরেই নানান প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু সেগুলি পূরণ করার কোনো অর্থবহ উদ্যোগ দেখা যাচ্ছেনা – আসানসোলের কাল্লা মোড়ে নিজের  আবাসিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক  সম্মেলনে তার তালিকা তুলে ধরে শ্লেষাত্মক ভাষায় তৃণমূল সরকার সহ স্থানীয় সাংসদ এবং মন্ত্রীকে আক্রমণ করলেন বিশিষ্ট সমাজকর্মী তথা  বিজেপি নেতা কৃষ্ণপ্রসাদ। মন্ত্রী মলয় ঘটককে তার সরাসরি প্রশ্ন, উষাগ্রাম থেকে বিএনআর মোড় পর্যন্ত যে উড়ালপুল নির্মাণের প্রতিশ্রুতি       দেওয়া হয়েছিল সেটা আজও শুরু হলোনা কেন? 

এলাকায় মেডিক্যাল কলেজ, উর্দু কলেজ প্রতিষ্ঠা, মাদকমুক্ত আসানসোল শহর গড়ে তোলা সহ যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি কেবল ঘোষণাতেই থেমে থাকল কেন? বাস্তবে পরিণত করার উদ্যোগ কোথায়? এছাড়া  জামুরিয়া এলাকায় কয়লা মাফিয়াদের প্রকাশ্যে সক্রিয় থাকার বিষয়ে তিনি গুরুতর অভিযোগ তোলেন তিনি।

       আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার তীব্র সমালোচনা করে কৃষ্ণপ্রসাদ বলেন, এলাকার কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে সাংসদকে দেখা যায়না।   তিনি কেবল কয়েকটি ফিতা কেটে চলে যান। তিনি বলেন, এলাকার একই জায়গায় বিজেপির  পাল্টা সমাবেশ করে তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে তারা বিজেপির ক্রমবর্ধমান শক্তির জন্য   উদ্বিগ্ন। মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসছে এবং সকলের জন্য উন্নয়ন হবে। তার দাবি তৃণমূল কংগ্রেসের সদস্যরাও নীরবে পদ্ম প্রতীককে ভোট দেবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *