অভিষেক এর গড়ে পাতরা অঞ্চলে বিরোধী দলের নেতা সহ এক হাজার কর্মী সমর্থক শাসক দিলে যোগদান করেন

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:- লোকসভা নির্বাচনের আগে আবারও ভাঙন:অব্যাহত বিরোধী শিবিরে। এদিন ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে পাতরা অঞ্চলে গত পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম এর পঞ্চায়েত সমিতির প্রার্থী ও লোকাল কমিটির সম্পাদক জাহাঙ্গীর সরদার ও আইএসএফ প্রার্থী রোকেয়া বিবি,কংগ্রেস প্রার্থী শোকের আলী শেখ সহ প্রায় এক হাজার কর্মী সমর্থক দের সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।এদিন যোগদান সভায় তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় ঝান্ডা তুলে দিলেন ডায়মন্ড হারবার বিধান সভার বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার বিধান সভার পর্যবেক্ষন সামীম আহমেদ, ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন,ব্লক ২ যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন সহ আরো অন্যান্য নেতৃত্ব বৃন্দ প্রমুখ। দল ত‍্যাগ করে সিপিআইএম নেতা জাহাঙ্গীর সরদার বলেন রাজ্য এই সরকার আসার ফলে সার্বিক উন্নয়ন হয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্পের সুবিধা পাচ্ছে। উন্নয়নের শরিক হতে আমরা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। ফলে যেটুকু শক্তি ছিল এই অঞ্চলে এর সেটাও শেষ হয়ে গেল বলে মনে করেন। ডায়মন্ড হারবার বিধান সভার পর্যবেক্ষন সামীম আহমেদ তিনি বলেন লকোভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার ঘটনায় রাজনৈতিক ভাবে ডায়মন্ড হারবার বিধান সভার পাশাপাশি এই অঞ্চলে তৃণমূল আরও শক্তিশালী হল বলে মনে করা হচ্ছে। এই বিষয় ২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন বলেন, ‘‌যেভাবে আমাদের আত্মার আত্মীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে তথা সব ধর্মের মানুষের উন্নয়ন করে যাচ্ছেন তাতে এমন যোগদান বেড়েই চলবে। আর তারই ফল হিসাবে আজকে আইএসএফ ও কংগ্রেস ও সিপিআইএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নেতা–কর্মীরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *