অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির পক্ষ থেকে একাধিক দাবিতে জেলাশাসক দফতর ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান

কৌশিক মুখার্জী: আসানসোল:-

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির পক্ষ থেকে একাধিক দাবিতে পশ্চিম বর্ধমান জেলাশাসক দফতর ও পুলিশ কমিশনারের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়।যেখানে পরিবহন পরিষেবা ব‍্যবসার সাথে যুক্ত বাস মিনিবাসের মালিকদের সাতটি সংগঠন সম্মিলিত ভাবে বাস ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবি জানিয়েছেন। এই বিষয়ে মিনিবাস ও বড়ো বাস অ‍্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুদীপ রায় ও বিজন মুখার্জি বলেন করোনার সময়কাল থেকেই সরকার দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারনে বাসের ভাড়ার বৃদ্ধি ঘটেনি। পাশাপাশি টোটো অটোর দৌরাত্ম‍্যের কারনে তাদের যাত্রী সংখ‍্যা দিনে দিনে কমে যাচ্ছে।পাশাপাশি বেশ কিছু অসাধু এজেন্টের সহযোগীতায় বিহার ঝাড়খণ্ডের থেকে বিনা রুট পারমিটের গাড়ি বাংলায় চালিয়ে যাচ্ছে। প্রশাসনকে বলেও এই বিষয়ে বিশেষ সুরাহা হচ্ছেনা। তাই যাত্রী পরিষেবা বজায় রাখতে তারা বাস ভাড়া বৃদ্ধির জন‍্যে আবেদন জানিয়েছেন। সরকার যদি তাদের আবেদনে সাড়া না দেয় সেই ক্ষেত্রে আগামীদিনে তাদের পক্ষে আর বাস পরিষেবা বজায় রাখা সম্ভব হবেনা। অন‍্যদিকে তৃণমূলের শ্রমিক সংগঠণের নেতৃত্ব রাজু আলুওয়ালিয়া বলেন, করোনার সময়কাল থেকেই বাস মালিকেরা অলিখিত ভাবে বাস ভাড়া বৃদ্ধি করেছেন। সন্ধ‍্যা সাতটার পরে শহরের উপকন্ঠে পৌঁছাতে কোনো বাস পাওয়া যায়না। ইচ্ছাকৃত ভাবে চুরুলিয়া গৌরাণ্ডি সেনর‍্যাল রুটে বাস মালিকেরা বাস চালানো বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি জেলাতে ৫০০ বদলি কর্মীকে ছাঁটাই করেছেন। ড্রাইভার থেকে খালাসি কন্ট্রাক্টর কারো বেতন বৃদ্ধি করেনি মালিকেরা। যাত্রী পরিষেবার কথাও তারা ভাবেননা। এই পরিস্থিতিতে বাস ভাড়া বৃদ্ধির দাবি অন‍্যায় ও অমূলক বলে বলেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *