অসহায় শিশুদের পাশে নিউ ব্যারাকপুরের সংস্থা

অসহায় শিশুদের পাশে নিউ ব্যারাকপুরের সংস্থা

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী,ফাইনাল এক্সপোজার -: 

      নিজেদের সাধ্যমতো সারাবছর ভিলপাড়ার অসহায় শিশুদের পাশে থাকে উত্তর চব্বিশ পরগণার দত্ত পুকুরের ‘মানবিক পাঠশালা’-র সদস্যরা। এবার বছরের প্রথমদিন ওদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল নিউ ব্যারাকপুরের ‘স্বামীজি অ্যান্ড নেতাজী ইনস্টিটিউশন’ নামক একটি সংস্থা। ‘মানবিক পাঠশালা’-র বাচ্চাদের জন্য নতুন বছরের উপহার হিসাবে ওদের পক্ষ থেকে নিয়ে আসা হয় নতুন জামাকাপড়। এক এক করে ৪৫ জন বাচ্চার হাতে যখন নতুন জামা তুলে দেওয়া হচ্ছিল তখন বাচ্চাদের মুখ থেকে ঝরে পড়ছিল পবিত্র হাসি। শুধু নতুন পোশাক নয়, বাচ্চাদের জন্য শুকনো খাবারও উনারা নিয়ে আসেন। সবমিলিয়ে বছরের প্রথম দিন ‘মানবিক পাঠশালা’ একটা খুব সুন্দর মুহূর্তের সাক্ষী থাকার সুযোগ পায়।

       সংস্থার জনৈক সদস্য বললেন, “আমরা ‘মানবিক পাঠশালা’র মানবিকতার কথা অনেক শুনেছি। আজকে সেটা খুব কাছ থেকে অনুভব করলাম। বুঝতে পারলাম,সামান্য ভালোবাসা আর যত্ন দিয়েও কতটা বড়ো আনন্দ তৈরি করা যায়। বাচ্চাদের আনন্দই আজকের দিনের সবচেয়ে বড়ো প্রাপ্তি।”

         সংস্থার প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ‘মানবিক পাঠশালা’র অন্যতম সদস্যা অদিতি প্রকৃতিকন্যা গায়েন বললেন,”নতুন বছরের শুরুটা এভাবেই ভালোবাসা আর হাসি দিয়ে শুরু হওয়ায় আমরা খুব খুশি।”

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *