আউসগ্রামে আয়োজিত হলো তৃণমূলের বিজয়া সম্মেলনী

সৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান-:  দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে ৩০ শে অক্টোবর আউসগ্রাম -১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বড়ো চৌমাথা সংলগ্ন মাঠে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অসিত মাল সহ প্রত্যেক বক্তা ২০২৬ এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে পঞ্চাশ সহস্রাধিক ভোটে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করার জন্য দলের সমস্ত স্তরের নেতা-কর্মীদের কাছে আহ্বান জানান এবং এখন থেকেই এই কেন্দ্রের প্রত্যেক তৃণমূল কর্মীকে ঘরে ঘরে প্রচারের জন্য জোর দেন। এই সম্মেলনীতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তথা মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, মল্লিকা চোংদার, বেলি বেগম, দেবব্রত শ্যাম উৎপল লাহা, তাপস চ্যাটার্জ্জী, কার্তিক পাঁজা, সন্দীপ বাসু, প্রশান্ত গোস্বামী, গার্গী নাহা, দেবু টুডু, রাসবিহারী হালদার, কুশল মুখার্জ্জী, আউসগ্রাম -১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ সরকার, স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার সহ পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের সদস্য-সদস্যা সহ রাজ্য তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা ও অন্যান্যরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে আগত অতিথিদের বরণ করা হয়। পাশাপাশি বেশ কয়েকজন প্রবীণ তৃণমূল কর্মীকে সম্মাননা দেওয়া হয়। এইদিন বিজেপি ও সিপিএম ছেড়ে বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব ।তীব্র গরমকে উপেক্ষা করে তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী লাবণ্য নন্দী ও শিবম দাস। স্বাতী হাজরার সঞ্চালনার গুণে সমস্ত অনুষ্ঠানটি অন্যমাত্রা লাভ করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *