আউসগ্রামে তৈরি হল নতুন পুলিশ ক্যাম্প

সুজিত বর্মণ, আউসগ্রাম, পূর্ব বর্ধমান -:

      ১৪ টি অঞ্চল ও একটি পৌরসভা নিয়ে গড়ে ওঠা আউসগ্রাম বিধানসভায় আউসনগ্রাম থানা ছাড়াও দু’টি পুলিশ ফাঁড়ি আছে। জঙ্গল অধ্যুষিত আউসগ্রামের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাসের নির্দেশে এবং আউসগ্রাম থানার আইসি শান্তনু অধিকারীর উদ্যোগে অমরাগড়ে গড়ে উঠল নতুন  পুলিশ ক্যাম্প। মনে করা হচ্ছে এরফলে এলাকার শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সহজ হবে।

      ভার্চুয়ালি এই পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি। পুলিশ ক্যাম্পে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি (ডি এণ্ড টি) সুব্রত মন্ডল, আউসগ্রাম থানার আইসি শান্তনু অধিকারী, ছোড়া ফাঁড়ির ওসি রাহুল দাস, গুসকরা ফাঁড়ির ওসি দীপঙ্কর ঘোষ, ট্রাফিক ওসি আশিস লায়েক সহ অন্যান্যরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *