আসানসোল পুরনিগমে সাংসদের স্ত্রী- গুঞ্জন

কৌশিক মুখার্জী: আসানসোল:-

এখনো জাতীয় নির্বাচন কমিশনারের পক্ষ থেকে অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা না হলেও তৃণমূলের পক্ষ থেকে আসানসোল কেন্দ্রের দলীয় প্রার্থী হিসাবে বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে দলের কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। কোথাও কোথাও দেওয়াল লিখন শুরু হয়ে যায়।

এই অবস্থায় শুক্রবার আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ‍্যায়ের সঙ্গে সৌজন‍্য সাক্ষাৎ করেন সাংসদ পত্নী পুনম সিনহা। যদিও সৌজন‍্য সাক্ষাতের সঙ্গে সঙ্গে রাজনৈতিক আলোচনাও উঠে আসে। পরে তিনি সংবাদ মাধ‍্যমের মাধ‍্যমে পুনরায় শত্রুঘ্ন সিনহাকে বিজয়ী করার জন্য আসানসোলবাসীর কাছে আবেদন করেন।

তিনি বলেন – সাংসদ হিসাবে শত্রুঘ্ন সিনহা আসানসোলের জন্য অনেক কাজ করেছেন এবং ভবিষ্যতেও করবেন। তার দৃঢ় বিশ্বাস আসানসোলবাসী তাকে আবার জয়ের মুকুট পড়াবেন। অন্যদিকে মেয়র বলেন- ভাবির সাথে আমার একটা ঘরোয়া সম্পর্ক গড়ে উঠেছে।

যেকোনো পরব বা উৎসবে আসানসোলে এলেই তিনি আমার ও সকলের সাথে দেখা করেন।আসানসোলবাসীর কাছে আমার আবেদন এলাকার উন্নতির স্বার্থে শত্রুঘ্ন সিনহাকে দু’হাত উজার করে ভোট দিন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *