আসানসোলে প্রচারের পরই হামলার অভিযোগ, উত্তেজনা শিল্পাঞ্চলে

আসানসোলে প্রচারের পরই হামলার অভিযোগ, উত্তেজনা শিল্পাঞ্চলে

​রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

       সোমবার হীরাপুর থানার করিম ডাঙ্গাল এলাকায় বাড়ি বাড়ি প্রচার সেরে বেরোনোর সময় রাজনৈতিক হামলার মুখে পড়লেন বিজেপির মহিলা কর্মীরা। অভিযোগ, প্রচারের সময় বাসিন্দাদের নাম, ফোন নম্বর সংগ্রহ এবং ছবি তোলাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। সেই সময় সেখানে উপস্থিত হন স্থানীয় যুবক প্রেম ঠাকুর এবং সে বিজেপির কর্মীদের বাধা দেয়। বিজেপির অভিযোগ সে তৃণমূল কর্মী। বচসার সময় স্থানীয় বিজেপি নেত্রীর ছেলে ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, হাতাহাতির ঘটনায় তিনি জখম হন। ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।    

         ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছান আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার দাবি, মহিলা কর্মীদের প্রচারে বাধা দিয়ে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে।

        অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে    অভিযুক্ত প্রেম ঠাকুরের বাবার দাবি, তার ছেলে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় এবং সে মানসিকভাবে অসুস্থ। বিজেপি কর্মীরাই একটি ছোট ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তার।

       ​খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় হীরাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশি টহলদারি শুরু হয়েছে।

নির্বাচনের আগে আগে শিল্পাঞ্চলে এই ধরনের হিংসার ঘটনা নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *