আসানসোলের উন্নয়ন নিয়ে পৌর নিগমের সকল মেয়র পরিষদের সাথে বৈঠক মেয়রের

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোলের ১০৬ টা ওয়ার্ডের উন্নয়ন নিয়ে আসানসোল পৌর নিগমের  সকল মেয়র পরিষদের নিয়ে বৈঠক করলেন আসানসোলের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।

এদিন বৈঠক শেষে মেয়র বিধান উপাধ্যায় বলেন  আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডে উন্নয়ন কাজ নিয়ে আলোচনা করা হয়েছে।  কিভাবে পৌর নিগমের বাসিন্দাদের ভাল নাগরিক পরিষেবা দেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে আজকের বৈঠকে। পৌর নিগম এলাকায় বর্তমানে পানীয় জলের সমস্যা নিয়ে তিনি বলেন, আসানসোলে বিদ্যুৎ দফতরের তরফে অনেক এলাকায় কাজ চলছে । রাস্তা খোঁড়াখুঁড়ি হচ্ছে। এই কাজের কারণে অনেক জায়গায় জল সরবরাহ করা পাইপলাইন নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে জলের সমস্যা হচ্ছে। এ বিষয় নিয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান মেয়র। আমি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেছি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ,পুর কমিশনার রাজু মিশ্র, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *