ইংলিশ বাজার পৌরসভার একাধিক এলাকায় সামান্য বৃষ্টিতে জমে যাওয়া জল যন্ত্রণার সমস্যার সমাধানে পরিদর্শন

তন্ময় মাহারা: মালদা:- সামান্য বৃষ্টিতেই ইংলিশ বাজার পৌরসভার ৩ নম্বর, ২৯ নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকায় জল জমে যায়। জমে যাওয়া জল যন্ত্রণার সমস্যায় বিগত কয়েক বছর ধরে ভুক্তভোগী সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা। বৃষ্টির সেই জমা জল ইংলিশ বাজার নিয়ন্ত্রিত বাজার সমিতির ভেতর দিয়ে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বাইপাসের ধার বেয়ে খাল করে  মহানন্দা নদীতে ফেলা হবে। গত বছরই ট্রায়াল হিসাবে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। এবছর সেই পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার জন্য আম বাজার নিয়ন্ত্রিত বাজার সমিতি সহ মালদা শহর বাইপাস এলাকা পরিদর্শন করা হল। উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী,জেলা সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শিবনাথ গাঙ্গুলী, মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব অসিত বর সহ ইংলিশ বাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এদিন  কিভাবে বিভিন্ন ওয়ার্ডে জমে যাওয়া বৃষ্টির জল ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বাইপাসের ধার দিয়ে খাল করে মহানন্দা নদীতে ফেলা হবে তা পরিদর্শনের মাধ্যমে খতিয়ে দেখা হয়। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *