ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে ইসরাত জাহান ও রইচ আলী মিদ্দের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- রক্ত সংকট এই কথাটি যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে জেলাবাসীর কাছে, হসপিটালে,প্রত্যেকদিন বিভিন্ন মূর্মুস রোগীর রক্তের জন্য বিভিন্ন দরবারে দরবারে ছুটতে হয় রোগীর পরিবারের সদস্যদের। তাদের কথা মাথায় রেখে প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদ ও এবারও বাংলা শুভ নববর্ষ উপলক্ষে বিশিষ্ঠ সমাজসেবী তথা রক্ত যোদ্ধা সফিউদ্দীন মিদ্দের উদ্যোগে এবং দেউলা সাউথ সেন্টাল নেশ্যানাল কেজি স্কুল ও মালদহ কালিয়াচক টার্গেট পয়েন্ট স্টাডি সার্কেলের বিশেষ সহযোগিতায় ইসরাত জাহান ও রইচ আলী মিদ্দের স্মৃতির উদ্দেশ্যে এই গরমে রক্তের অভাব দুর করতে দেউলা স্টেশন সংলগ্ন এলাকায় সফিউদ্দিন মিদ্দের বাড়িতে রক্তদান শিবির ও হ্যান্ডিকাপ যাদের হাত ও পা নেই তাদের কৃত্রিম উপায়ে হাত পা লাগিয়ে দেওয়া হয়। এদিন রক্তদান শিবির এ প্রায় ৫০ জন পুরুষ ও মহিলা স্বেচছায় রক্তদান করেন এবং কৃত্রিম উপায়ে ১৫ জনকে হাত পা লাগিয়ে দেওয়া হয়। উপস্তিত ছিলেন ডায়মন্ড হারবার প্রেস কর্নারের সভাপতি তথা সবার খবর পত্রিকার সম্পাদক কিংশুক ভট্টাচার্য, মালদাহ টার্গেট পোয়েন্ট স্টাডি সার্কেল স্কুলের অধ্যক্ষ সেলিম রাজ্জাক,বিশিষ্ঠ সমাজসেবী ইসলাম,স্থানীয় মেম্বার জুব্বার মোকামি,জয়ন্ত কয়াল,তাপস চৌধুরী প্রমুখ। সফিউদ্দিন মিদ্দে( লাল্টু ) তিনি জানান রক্ত দান মহৎ দান, এলাকা বাসীর কাছে আবেদন রাখেন এই মহৎ কাজকে সর্বাঙ্গীণ সার্থক করে তুলতে, সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসবার উৎসাহ প্রদান করেন, আগামীতে কোন রোগীর রক্তের জন্য বড় কোনো দুর্ঘটনা সম্মুখীন না হন এ প্রসঙ্গে সচেতনতা বার্তা প্রদান করেন তিনি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *