উস্থি প্যারামাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের বাৎসরিক ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী দিলীপ মন্ডল

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:– উস্থি প্যারামাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের বাৎসরিক ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর ষষ্ঠ বছরের পদার্পণ করল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ মন্ডল,প্যারামাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল সাজিয়া আদনান, হাসিবুর রহমান ডব্লি উ বি সি এস অফিসার, সাজিয়া জুনায়েদ, প্রিয়াংকা ঘোষ, আদ্রস্রী দে, সুপ্রকাশ পাল সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। জানা যায় ২০১৮ সালে এই স্কুলের পথ চলা শুরু, cbsc বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুল। এদিন বিশিষ্ট ব্যক্তিবর্গ দের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি উক্ত স্কুলের কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এদিন রাজ্যের মন্ত্রী দিলীপ মন্ডল তিনি জানান সমাজে মহিলাদের সসম্মানে মাথা উঁচু করে থাকতে চান অর্থাৎ থাকতে হবে এই অঙ্গীকার যদি আমাদের মধ্যে থাকে তাহলে প্রথমে সেই বাড়িতে মেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে হবে। যেই বাড়িতে নারীরা শিক্ষায় শিক্ষিত হন সেই বাড়িতে ছেলে মেয়েরা অশিক্ষিত থাকতে পারে না। নারী শিক্ষায় শিক্ষিত হলে সমাজ ব্যবস্থা আরও সুন্দর হবে।এবং আমাদের গ্রাম বাংলা থেকে অঞ্চল,ব্লক, জেলা,রাজ্য ও দেশ এগিয়ে যাবে সেরকম শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এদিন এই স্কুলের প্রিন্সিপাল সাজিয়া আদনান তিনি জানান এখনো যেকনো ছোট খাটো প্রাইভেট কেজি স্কুলে পড়াতে গেলে যতকম চারশো থেকে পাঁচ শত টাকার বেশি মাসে ফিস পড়াতে হয়। আমাদের গ্রাম্য এলাকায় ইংলিশ মিডিয়াম স্কুলে এলাকার সর্ব সাধারণ খেটে খাওয়া মানুষের সুবিধার্থে মাত্র পাঁচ শত টাকার মাসে ফিস দিয়ে এখানে পড়াশোনার ব্যাবস্থা করা সম্ভব হয়েছে,যেটা অন্য স্কুলে সম্ভব নয়। তিনি আরও বলেন আমাদের স্কুলের পড়ুয়াদের এমন তৈরি করছি আগামীতে এখান থেকেই প্রত্যেক ছাত্র ছাত্রীরা স্টেবলিস হবে,কেউ লইয়ার,ইঞ্জিনিয়ার,ক্রিকেটার,ক্যারাটে ম্যান,টিচার,ডক্তার সহ আরও অনেক, আমাদের প্রতি প্রত্যেক পড়ুয়াদের অভিভাবকদের ভরসা রাখতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *