কাজল মিত্র: আসানসোল:- ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন বৃদ্ধি, প্রমাণপত্র, পিএফ সুবিধা সহ একাধিক দাবিতে গত সাতদিন থেকে আসানসোল পৌর নিগমের অধীন ১০৬ টি ওয়ার্ডের সাফাই কর্মীরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে যার ফলে আসানসোল শহর জুড়ে আবর্জনার স্তূপ এলাকায় এলাকায় ছড়িয়ে পড়েছে।
একদিকে সাফাই কর্মীদের কর্মবিরতির অপরদিকে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বিক্ষোভ প্রদর্শন চলছে আসানসোল পৌর নিগমে। অবশেষে আজ দুপুরে একটাই আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই মুহূর্তে সাফাই কর্মীদের কোন পেমেন্ট বাড়ানো যাবে না তাছাড়া মেয়র বিধান উপাধ্যায় কি বললেন শুনে নেওয়া যাক।
