কয়লা কান্ড, পরবর্তী শুনানি ১৪ নভেম্বর

কৌশিক মুখার্জী: আসানসোল:- শনিবারও কয়লাকাণ্ডে চার্জ গঠন হলো না। এবার এই চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে গেলো দু’মাসের জন্য। পুজোর ছুটি শেষ হওয়ার পরে আগামী ১৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এদিন ঘন্টা খানেকের সওয়াল-জবাব শেষে এই নির্দেশ দিয়েছেন আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর।

অন্যদিকে একটা কোম্পানি লিকিউডিটরে চলে যায়। সে কোম্পানির শুনানি হলো এদিন।সিবিআইয়ের আইনজীবী এদিন আদালতে বলেন, লিকিউডেশনের প্রক্রিয়া শেষ হয়নি। তাই কোম্পানির অস্তিত্ব এখনো আছে। এর পাশাপাশি এদিন ঐ কোম্পানির হয়ে এক প্রতিনিধি আদালতে ছিলেন। কিন্তু তিনি না, লিকিউডেটার কে আইনগত প্রতিনিধি তা নিয়ে জটিলতা দেখা যায়। সবশেষে এদিন বিচারক বলেন এই কোম্পানি কিভাবে কয়লাকান্ডে জড়িত আছে তা তদন্ত করে চলতি মাসের ২১ তারিখে তার শুনানি হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *