কল্পনা

বিদিশা চৌধুরী (আন্দুল, হাওড়া)

একটা প্রভাত দিলাম তোমায়
দিলাম মিঠে সূর্যের আভা,
এই গুলো কে সাজিয়ে রাখো তুমি
যখন আমি থাকবো না কো পাশে,,
দিলাম একটা সবুজের ব্যালকনি,
সবুজ ঘাসে,,শিশিরের লুটোপুটি,
তোমার গায়ে,মাখিয়ে নিয়ো তাকে
যদি,,সে অভিমানে যায় উবে।
শীতের একটা সকাল না হয় দিলাম,
উষ্ণতাকে জড়িয়ে নিয়ো না হয়,
শীতল বাতাস,,জাপ্টে ধরে যদি
উষ্ণ চা এ,, র
অনুভূতি টা নিয়ো।
একটা সবুজ পাহাড় যদি দি,
পারবে তাকে,,শ্যামলতা দিতে?
একটু খানি নীরবতা দেব,
পারবে তাকে সামলে রেখে দিতে??
কোলাহলের মাঝে তাকে দেখো
হারিয়ে ,,সে না যায় যেন মিছে।
সত্যি যদি তুমি প্রেমে পড়ো
তাহলে,,তোমার নীরবতাই শ্রেয়
একটা যদি বৃষ্টির রাত দি
অঝোর ধারায় বৃষ্টি যখন ঝরে
সেই ধারাতে মনের আবেশ দিয়ে
আবেগ গুলো,ঝরিয়ে না হয় দিয়ো।
অনেক কিছুই গেলাম তোমায় দিয়ে
পারবে তুমি আগলে রেখে দিতে?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *