কল্যাণগ্রামে সরকারি কমিউনিটি হলের চত্বরে কাঁটা হলো গাছ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের উত্তরামপুর জিৎপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারি কমিউনিটি হলের চত্বর থেকে একাধিক বিশাল বড় বড় গাছ কাটা হলো।কল্যাণগ্রাম- ১ অঞ্চলে নীললোহিত নামক সরকারি কমিউনিটি হল এলাকা থেকে বহু গাছ বিনা অনুমতিতেই কেটে ফেলা হয়।স্থানীয় সূত্রে খবর জানা পেয়ে ঘটনাস্থলে আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের রূপনারায়ণপুর অফিস থেকে বন কর্মীরা ছুটে যান।যদিও ততক্ষণে একাধিক গাছ কেটে গুঁড়ি গুলিকে তুলে নেওয়ার উপক্রম শুরু হয়ে গিয়েছিল। রীতিমতো ইলেকট্রিক করাত দিয়ে বড় বড় গাছগুলিকে কাটার পর সেগুলিকে সুবিধামত ছোট ছোট ভাগে খণ্ড করা হয়েছিল। কিছু মানুষজন গাছের গুঁড়ি গুলিকে তুলে নিয়ে যাওয়ার জন্য গাড়ি সহ সেখানে জড়ো হয়েছিলেন।এই বিষয়ে রেঞ্জ অফিসার তমালিকা চন্দ জানিয়েছেন সমস্ত বিষয়টি তারা ক্ষতিয়ে দেখছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।অনুমতি ছাড়াই গাছ কাটার জন্য জরিমানাও করা হবে বলে তিনি জানিয়েছেন।তবে কার কথা মত বা নির্দেশে এই বড় বড় গাছ গুলি কাটা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার মানুষজন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *