​কুলটিতে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ, চাঞ্চল্য এলাকায়

​কুলটিতে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ, চাঞ্চল্য এলাকায়

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

      ​কুলটি থানার অন্তর্গত বোডরা কবরস্থানের কাছে একটি জোড় থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থলে কৌতূহলী মানুষের ভিড় উপচে পড়ে।

      ​খবর পেয়েই কুলটির এসিপি জাভেদ হুসেন এবং কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অশোক সিনহো মহাপাত্র সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক পর্যায়ে মৃতের পরিচয় জানা না গেলেও, পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এবং পারিপার্শ্বিক তথ্য সংগ্রহ করে পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধানে নেমেছে।

     এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে স্থানীয় এলাকায় নানা জল্পনা-কল্পনা দানা বেঁধেছে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। কুলটি থানা ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *