কুলটিতে বিনা অনুমতিতে কেটে ফেলা হলো গাছ,জরিমানা করা হলো জমির মালিকের

কৌশিক মুখার্জী: কুলটি:-

কুলটি থানার সাকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত ১০৩নম্বর ওয়ার্ডের মহাতাডি মৌজায় খতিয়ান নম্বর ৩৭০,৪৪৩ দাগ নম্বর ১৮৯/৪৯১ এ বিনা অনুমতিতে কেটে ফেলা হলো বেশ কয়েকটি গাছ।জানা যায় রাতের অন্ধকারে এই জায়গার উপর ছোট বড় মিলে বেশ কয়েকটি গাছ কেটে নেওয়া।স্থানীয় সূত্রে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যায়। এবং বিনা অনুমতিতে গাছ কাটার জন্য ওই জমির মালিকের উপর জরিমানা ধার্য্য করা হয় বলে জানা যায়।এই প্রসঙ্গে আসানসোল(টি) রেঞ্জ আধিকারিক জানান অভিযোগ আসার সঙ্গে সঙ্গে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যায়।এবং জমির মালিকের উপর আইনত ব্যাবস্থা নেওয়া হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *