কুলপির নারায়নপুর গ্রামের রাস্তার ওপরে কংক্রিটের কাজ করার অভিযোগ

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- কুলপি গাজীপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের একটি মাত্র চলাচলের রাস্তার ওপরে নির্ভর প্রায় ৫০ টি পরিবারের। কিন্তু সেই রাস্তার কিছুটা অংশজুড়ে কংক্রিটের পিলার এবং সিঁড়ি তৈরী করার অভিযোগ উঠল হালদার পরিবারের প্রশান্ত হালদার, প্রণব হালদার, এবং তার ভাইয়েদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকার বাসিন্দারা লোকাল গ্রাম পঞ্চায়েত এবং কুলপি থানাতে অভিযোগ দায়ের করেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ,শুধু কংক্রিটের কাজ নয় তাছাড়া অভিযুক্ত পরিবারের বাড়ির জল রাস্তাতে প্রবেশ করছে, এবং এই রাস্তাতে নোংরা আবর্জনা ফেলছে। এই অভিযোগে সরব হয়ে গ্রামবাসীরা প্রশাসনকে জানান, কিন্তু অভিযোগ জানানোর পরে কোন ফল হয়নি বলে জানান গ্রামবাসীরা। অবশেষে রবিবার সকালে এলাকার বাসিন্দারা এই ঘটনার বিষয়ে প্রতিবাদে নামেন। এই ঘটনার প্রতিবাদ করায় এক মহিলাকে মারধর করার অভিযোগ ওঠে ওই পরিবারে বিরুদ্ধে। কাকলি হালদার নামের ওই মহিলা রবিবার কুলপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে গাজীপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম মোল্লা বলেন ঘটনাটি আমার কানে এসেছে। গ্রামবাসীরা স্বাক্ষর করে একটি অভিযোগ ও পঞ্চায়েতকে দিয়েছে। আমরা তদন্ত করে দেখছি বিষয়টি সত্যিই দৃষ্টিকটু,আমরা তা সমর্থন করি না। আর যে মহিলাকে মারধর করেছে,পুলিশকে জানানো হয়েছে,প্রশাসন তার তদন্ত সাক্ষীপে বিষয়টি দেখবে। তবে হালদার পরিবারের দাবি আমাদের পৈতৃক সম্পত্তি,আমরা যা খুশি করতে পারি, কিন্তু এলাকার বাসিন্দাদের প্রশ্ন, যদিবা পৈতৃক সম্পত্তি হয় তাহলে কংক্রিটের রাস্তাটি তৈরি করার সময় কেন বাঁধা দিলোনা। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কুলপি থানার পুলিশ ঘটনার বিষয়টি খতিয়ে দেখছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *