কৃষ্ণনগর থেকে রিস্কা চালিয়ে স্বামীস্ত্রি মিলে কুম্ভমেলার উদ্যেশে

কৌশিক মুখার্জী: কুলটি:- কৃষ্ণনগর থেকে রিস্কা চালিয়ে স্বামী ও ইস্ত্রি দুইজন মিলে কুম্ভমেলার উদ্যেশে গন্তব্য গতো রবিবার বাড়ি থেকে নিজে রিস্কা চালিয়ে সাথে ইস্ত্রি কে নিয়ে রওনা দিয়েছেন।শুক্রবার সকালে এসে পৌঁছান আসানসোলের ১৯নম্বর জাতীয় সড়ক ধরে রিস্কা চালিয়ে তাঁদের গন্তব্যের উদ্যেশে কুম্ভমেলা।দুলাল বিশ্বাস (বাঁকা)৭৮বছর বয়স যদিও আগে পেশায় তিনি দর্জির কাজ করতেন বর্তমানে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান।তবে শুধু ঘোরা নয় রয়েছে সমাজের প্রতি বার্তা।প্রকৃতি রক্ষার বার্তা দিয়ে চলেছেন যেমন গাছ, জল, দূষণ সহ প্রকৃতি রক্ষার বার্তা দিয়ে চলেছেন।এর আগেও কামাক্ষা,গঙ্গাসাগর সহ একাধিক জায়গা তিনি গিয়েছেন সাথে তার সমাজের প্রতি বার্তা মানুষের কাছে তুলে ধরেছেন।তার রিস্কার মধ্যে থাকা মাইকের মাধ্যমে বার্তা তুলে ধরছেন সাথে লাগানো রয়েছে ব্যানার।রিস্কায় লাগানো ব্যানারে নদী ও জলাশয় রক্ষা, গাছ লাগানো, মাটি জল সংরক্ষণ,রক্তদান করা,প্রভৃতি সামাজিক বার্তা তুলে ধরা হয়।যদিও তার বক্তব্য সাধারণ মানুষের সহযোগিতা মিলছে অনেক জায়গাতেই।সঙ্গে রয়েছেন তার স্ত্রি স্বর্ণলতা বিশ্বাস (৭০)তিনি বলেন কুম্ভ মেলাতে যাবো মানুষের সুখ ও মঙ্গল কামনা করতে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *