কৌশিক মুখার্জী: আসানসোল:-
গুলি কান্ডে সিআইডির হাতে গ্রেপ্তার কয়লা পাচার কান্ডে অভিযুক্ত জয়দেব মণ্ডল।সূত্রের খবর শনিবার সিআইডি তাকে দুর্গাপুর থেকে গ্রেপ্তার করে।তাকে শনিবার আসানসোল আদালতে পেশ করা হয়।বিচারক জয়দেব মন্ডলকে চারদিনের সিআইডি হেফাজতের নির্দেশদেন।জানা যায় দীনেশ গরাই নামে ব্যাবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে সিআইডি তাকে দুর্গাপুর থেকে গ্রেফতার করে। প্রসঙ্গত ৩০ শে অক্টোবর ২০২৩ সালে আসানসোলে ব্যবসায়ী দীনেশ গরাইকে লক্ষ্য করে গুলি চালায়। সেইগুলি গিয়ে লাগে দীনেশ গরাইযের গাড়িতে।সেই সময় দীনেশ গরাই জয়দেব মণ্ডল সহ বেশ কয়েকজনের নামে।গুলি কান্ডে তদন্তের ভার পড়ে সিআইডির উপর।তারপর আজ তাকে দুর্গাপুর থেকে সিআইডি গ্রেপ্তার করে।