গ্রামাঞ্চলে জনজোয়ার, বারাবনিতে জোরকদমে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়

গ্রামাঞ্চলে জনজোয়ার, বারাবনিতে জোরকদমে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়

কাজল মিত্র, সালানপুর:-আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছে বারাবনি বিধানসভা এলাকায়। সোমবার বারাবনির তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় সিধাবাড়ি, বাথনবাড়ি, হদলা এবং বাঁশকেটিয়া সহ বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রচার সারলেন। উষ্ণ অভ্যর্থনা ও জনসযোগ।এদিন প্রতিটি গ্রামে তৃণমূল প্রার্থী পৌঁছানো মাত্রই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। প্রতিটি গ্রামের প্রবেশপথে গ্রামবাসীরা তাকে পুষ্পবৃষ্টি করে উষ্ণ অভ্যর্থনা জানান। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়া দেখে অভিভূত প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব-অভিযোগ শোনেন এবং উন্নয়নের ধারা বজায় রাখার প্রতিশ্রুতি দেন।এদিনের এই বর্ণাঢ্য প্রচার কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে ছায়ার মতো উপস্থিত ছিলেন একঝাঁক স্থানীয় নেতৃত্ব সহ জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোঃ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং।
প্রচার চলাকালীন তৃণমূল নেতৃত্ব জানান, গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো প্রান্তিক মানুষের কাছে পৌঁছে গেছে। এই উন্নয়নের নিরিখেই বারাবনি আসনে বিপুল ভোটে জয়লাভ করবেন বিধান উপাধ্যায়।
অন্যদিকে, প্রার্থীর এই নিবিড় জনসংযোগ বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *