গ্রামে নেই এক সপ্তাহ থেকে পানীয় জল, পানীয় জলের পাইপ লাইনের ভালভ খুলে বিক্ষোভ মহিলাদের

কাজল মিত্র: কুলটি:- আসানসোলের কুলটি বিধানসভার ৬৯ নম্বর ওয়ার্ড বরাকরের দাসপাড়ায় গত এক সপ্তাহ থেকে পানীয় জল বন্ধ অর্থাৎ জল সরবরাহ বন্ধ থাকায় পাড়ার মহিলাদের মধ্যে আক্রোশ সৃষ্টি  হয়। বরাকর দাসপাড়ায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিন থেকে রয়েছে। এর আগেও একাধিক বার স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে কিন্তু পানীয় জলের সমস্যার সমাধান হয়নি। আজ সকালেও তাদের ফের নলে পানীয় জল না আসায় তারা প্রথমে বরাকর ফাঁড়ি পুলিশের কাছে যায়। সেখানে তাদের সমস্যার সমাধান না হওয়ায় মেন পানীয় জলের পাইপের ভাল্ভ অর্থাৎ চাবি খুলে মহিলারা পাড়াতে নিয়ে আসে। খবর পেয়ে পাড়ার মধ্যে আছে বরাকর ফাঁড়ি পুলিশ এরপর পুলিশের আশ্বাসে চাবি ফেরত দেওয়া হয় পুলিশকে। পুলিশ আশ্বাস দেই তাদের জলের সমস্যার সমাধান করা হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *