চাঁদা ও পঞ্চগ্রাম এর মধ্যে ভাঙা কংক্রিট সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকে বাসুল ডাঙ্গা অঞ্চলে চাঁদা ও পঞ্চগ্রাম মৌজার মধ্যে কংক্রিট সেতুর স্লাব এক সাইটে ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে খাল পারাপারে ভোগান্তির শিকার হচ্ছে স্কুল পড়ুয়া ও এলাকাবাসী। ভাঙা কংক্রিট সেতু থেকে পড়ে কয়েকজন পথচারী ও স্কুল শিক্ষার্থী আহত হয়েছে।সরেজমিনে দেখা যায়,বর্তমানে কংক্রিট সেতুর এক সাইট ধসে পড়ে অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে। ফলে কোনরকম জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হতে হয়। নড়বড়ে হয়ে যাওয়ায় মানুষ উঠলে সেতুটি দুলতে থাকে। স্থানীয়রা জানান, সেতুটি দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।এ সেতু দিয়ে চাঁদা ,কবিরা ,মোরুই বেরিয়া সহ আরো বহু গ্রামের মানুষ এবং লস্কর পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়,পঞ্চগ্রাম প্রমথনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ চলাচল করে। কংক্রিট সেতুটির সিমেন্টের স্লাবগুলো ধসে খালে পড়ে যাওয়ায় অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে। পঞ্চগ্রাম হসপিটাল ও উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র সহজ মাধ্যম এ কংক্রিট সেতু। এলাকার বাসিন্দা আরো বলেন, কয়েক বছর আগে সেতুটির অনেক স্লাব ভেঙে গেলেও কোনো ধরনের মেরামত করা হচ্ছে না। কয়েক মাস আগে কোনো রকম ইমারজেন্সি চলার জন্য এলাকাবাসী ভাঙা স্লাব জোড়াতালি দিয়ে চলাচলের ব্যবস্থা করে ছিল। বর্তমানে এই কংক্রিট সেতুটির জরাজীর্ণ হয়ে যাওয়ায় এই বর্ষায় জলের স্রোত বয়ে যাওয়ার জন্য ভেঙ্গে পড়ে। ঝুঁকি নিয়ে আমাদের পারাপার হতে হচ্ছে।এই কংক্রিট সেতুটি সংস্কার কিংবা পুনর্নির্মাণ করা হলে এলাকার মানুষের অনেকটা দুর্ভোগ লাঘব হবে। দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ করা প্রয়োজন। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ওই সাঁকো দিয়ে এলাকার শত শত মানুষ চলাচল করে। এখানে নতুন করে কংক্রিট সেতু নির্মাণ করা হলে সহজে কৃষকরা উৎপাদিত পণ্য পরিবহন করতে পারবেন। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও নিরাপদে খাল পার হতে পারবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *