চালকের আসনে প্রার্থী ! টোটো চালিয়ে জনসংযোগ অগ্নিমিত্রার

চালকের আসনে প্রার্থী ! টোটো চালিয়ে জনসংযোগ অগ্নিমিত্রার

​রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

        ভোটের ময়দানে প্রচারে আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল একেবারে অন্য মেজাজে ধরা দিলেন। বুধবার নিজেই টোটোর হ্যান্ডেল ধরে চালকের আসনে বসে    মহিশীলা এলাকায় টোটো চালিয়ে গলিতে গলিতে ঢুকে পড়ে প্রচার সারলেন। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।প্রচারের ফাঁকেই রাজ্যের শাসক দলকে বিঁধতে ছাড়েননি তিনি। এলাকার উন্নয়ন এবং কর্মসংস্থান নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। মহিলারা তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাকে টোটো চালাতে দেখে রীতিমতো চমকে গেলেন এলাকাবাসী। তার কথায়, “মানুষের আরও কাছাকাছি পৌঁছানোই আমার লক্ষ্য। টোটো চালিয়ে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা যেমন বোঝা যায়, তেমনই তাদের ঘরের মেয়ে হিসেবে নিজেকে তুলে ধরা সহজ হয়।”

​       ​ ​বিজেপির এই “ব্যতিক্রমী প্রচার” নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা একে ‘নির্বাচনী চমক’ বললেও, অগ্নিমিত্রা পালের এই জনসংযোগ যে সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে, তা বলার অপেক্ষা রাখে না। নির্বাচনের লড়াইয়ে এই অভিনব পন্থা তাঁকে কতটা মাইলেজ দেয়, এখন সেটাই দেখার।

    নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারের তীব্রতা। আর সেই লড়াইয়ে নিজেদের আলাদা ভাবে তুলে ধরতে বিভিন্ন কৌশল নিচ্ছেন প্রার্থীরা—অগ্নিমিত্রা পালের এই টোটো প্রচার তারই এক নতুন উদাহরণ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *