চিত্তরঞ্জনে বিনা অনুমতিতে কেটে ফেলা হলো বহু গাছ,বনদপ্তরের তরফে করা হলো জরিমানা

কৌশিক মুখার্জী: চিত্তরঞ্জন:- কোনো প্রকার অনুমতি ছাড়াই চিত্তরঞ্জন রেল শহর হিলটপে বহু গাছ কেটে ফেলা হল। যার ফলে এইসব গাছ কাটার খেসারত দিতে হল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা কর্তৃপক্ষকে।চিত্তরঞ্জন শহরের বন জঙ্গলে ঘেরা হিলটপের পাহাড়ে রয়েছে শাল,শিশু,সোনাঝুরির মত বহু গাছ।সেখানে শীতের সময় কিছু মানুষ ঘুরতে গেলে তারা লক্ষ করেন সেখানে প্রায় ৬০ টির মত নানা ধরনের গাছ কেটে ফেলা হয়েছিল।অনেক গাছের গুঁড়িশুদ্ধ উপড়ে ফেলা হয়েছিল, অনেক গাছকেই গোড়া থেকে কেটে ফেলা হয়।এর পরেই ব্যাপক হইচই পড়ে যায়।খবর পৌছায় বন বিভাগের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে।ঘটনার খবর পেয়ে ডিভিশনাল ফরেস্ট অফিসার ডঃ অনুপম খান আসানসোেল টেরিটোরিয়াল রেঞ্জের রূপনারাণপুর রেঞ্জ অফিসারকে বিষয়টি দেখার জন্য বলেন এবং বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গেলে জানতে পারে রেলের মত একটি সরকারি সংস্থার এই ধরনের অনৈতিক কাজ করেছে যা মোটেও সমর্থন যোগ্য নয়।কেন এই এসব গাছ গুলি কাটা হল ডিভিশনাল ফরেস্ট অফিসার চিঠির মাধ্যমে চিত্তরঞ্জন রেল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চান।পরে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা কর্তৃপক্ষের কাছে বন দপ্তরের তরফে মোটা টাকা জরিমানা করেন।বন বিভাগের তরফে জানানো হয়েছে ভবিষ্যতে এই একই ঘটনা ঘটালে তখন আর জরিমানা দিয়ে ছাড় পাওয়ার বিষয় থাকবে না, আইনের আওতায় আরো কড়া শাস্তির মুখোমুখি হতে হবে রেলকে।এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জনসংযোগ আধিকারিক চিত্রসেন মন্ডল বলেন তিনি বিষয়টি না জানলেও উচ্চ কর্তৃপক্ষ বিষয়টি জানেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *