চ্যাটার্ড একাউন্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ম্যারাথন দৌড়ের আয়োজন

তন্ময় মাহারা: মালদা:- চ্যাটার্ড একাউন্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় মালদা শহরে। বিকশিত ভারতের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে রবিবার সকাল ছয়টা নাগাদ মালদা শহরের পোস্ট অফিস মোড় থেকে শুরু হয় ম্যারাথন দৌড়। ম্যারাথন দৌড়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, মালদা জেলা সংস্থার কনভেনার সৌরভ আগরওয়াল সহ অন্যান্য সদস্যরা। এদিন প্রায় ৭০ জন এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। সারা শহর পরিক্রমা করে ম্যারাথন শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *