ছটপুজোয় সূর্যদেবকে প্রণাম করলেন স্থানীয় বিধায়িকা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল-:

      এইরাজ্যের কোনো পুজো নির্দিষ্ট সম্প্রদায় বা গোষ্ঠীর মধ্যে আবদ্ধ থাকেনা, সমস্ত সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সেটা সর্বজনীন হয়ে ওঠে। ব্যতিক্রম ঘটলনা ছট পুজোর ক্ষেত্রেও। আসানসোলের দামোদর নদের ছট পুজোর ঘাটে সাধারণ মানুষের ভিড় তো ছিলই, হঠাৎ সেখানে হাজির হন আসানসোল দক্ষিনের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। নিয়ম মেনে অন্যান্যদের সঙ্গে তিনি সূর্যদেবকে প্রণাম করেন। তার এই উপস্থিতিতে সাধারণ মানুষের খুশি দ্যাখা যায়।

অগ্নিমিত্রা পল বলেন, অশুভ শক্তির বিনাশ ও মানুষের মঙ্গল কামনায় সমস্ত নারীশক্তি ছটপুজোয় অংশগ্রহণ করেন। প্রতি বছরের মত এই বছরেও আমিও আজ তাদের সঙ্গে অংশগ্রহণ করলাম। একই সাথে পুজো দিয়ে এই দেশ তথা সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গে এইরাজ্যের  সমস্ত মানুষের মঙ্গল কামনার জন্য ‘ছোটি মইয়া’-র কাছে প্রার্থনা করলাম। সবাই যেন সুস্থ ও ভালো থাকে এই কামনা করি। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে যে অশুভ শক্তি বিরাজ করছে ‘ছোটি মইয়া’ যেন খুব তাড়াতাড়ি তার বিনাশ করেন সেই প্রার্থনাও করলাম। সমস্ত সম্প্রদায়ের মানুষকে ছট পুজোর শুভেচ্ছা বার্তা দেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *