ছাতিনাকান্দি গোপীবাবুর বাড়িতে প্রাচীন ঐতিহ্য মেনে সন্ধি পূজার সময় দুটি কামান ফাটানো হল

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার অন্যতম ঐতিহ্য প্রাচীন কান্দীর ছাতনাকান্দি গোপীবাবুর বাড়ির দুর্গাপূজা। কবে কে এই জমিদার বাড়ির দুর্গাপুজোর প্রতিষ্ঠা করেছিলেন তার সদত্বর নেই, তবে এখানে দীর্ঘদিনের প্রাচীন রীতি মেনে আজো দুর্গা পুজোর সন্ধি পূজার সময় দুটি কামান ফাটানো হয়, একটি কামান ফাটানো হয় সন্ধিপুজোর শুরুতে এবং আরো একটি কামান ফাটানো হয় সন্ধি পূজোর বলিদানের সময়। সব মিলিয়ে এই দুটি কামান ফাটানো দেখবার জন্য কান্দি শহরতো বটেই আশপাশের বিভিন্ন গ্রামের মানুষও ভিড় জমান গোপীবাবুর বাড়িতে, সন্ধি পূজার সময় কামান ফাটানোর রীতি যুগ যুগ ধরে চলে আসছে। জনশ্রুতি রয়েছে প্রাচীনকালে সকলের ঘরে ঘড়ি ছিল না তাই বাবুদের বাড়ির কামান ফাটানোর শব্দ শুনে আশপাশের বিভিন্ন গ্রামের দুর্গাপুজোর সন্ধি পুজো শুরু হতো এবং বলিদানের হত। আজও বংশ পরম্পরায় কয়েকজন মালাকার এই কামান ফাটিয়ে আসছেন বাবুদের বাড়িতে। ছাতিনাকান্দির গোপীবাবুর বাড়ির সন্ধি পূজার তপধ্বনি আজ শহর কান্দির অন্যতম ঐতিহ্য এবং আবেগ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *