জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৮ তম মৃত্যুবার্ষিকী পালন

অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: 

পশ্চিম বর্ধমানের জেলা প্রশাসনের উদ্যোগে ও আসানসোল তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে আসানসোলের কথা হলে জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মালা পরিয়ে সম্মান জানানো হয়।এদিন আসানসোলের কথা হলে মহাত্মা গান্ধীর ফোটোটে মাল্যদান করে সম্মান জানান পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নাম্বালাম এস।

তিনি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কৌশিক সিনহা, আসানসোল রামকৃষ্ণ মিশনের স্বামী  শাস্ত্রময়ানন্দজী, শিখ গুরু সতনাম সিং, ফাদার রাইমন্ড, বৌদ্ধ ধর্ম গুরু ভিমুক্ত ভিক্ষুক এবং ভারপ্রাপ্ত জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাজেশ কুমার মন্ডল সহ আরো অনেকেই। 

উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলাশাসক বললেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীজীর অবদান কখনোই অস্বীকার করা যায়না। বর্তমান যুগেও তাঁর অহিংস আন্দোলন প্রাসঙ্গিকতা হারায়নি এটা নিঃসন্দেহে বলা যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *