তন্ময় মাহারা: মালদা:-জায়গা দখল নিয়ে দুই পরিবারের বিবাদে উত্তপ্ত হয়ে উঠল মালদহের ইংরেজবাজারের চন্ডিপুরের আজিমপুর এলাকা। বৃহস্পতিবার সকালে সমর রজকের সঙ্গে প্রতিবেশী গৌর দাসের মধ্যে বচসা হয়। পরে, গৌর দাস দলবল নিয়ে সমরের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ, সমর ও তাঁর স্ত্রীকে ও তার দুই কন্যাকে ব্যাপক মারধর করে। তাঁদের বাড়িতে ও মোটর বাইকে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা। ঘটনায় সমরের পরিবারের তিন জন জখম হন। তাঁরা মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার থানার পুলিশ।
Posted inউত্তরবঙ্গ আপডেট