জেমারী গেটে সালানপুর যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা

কৌশিক মুখার্জী: সালানপুর:-

যাদবপুরে নাগরিক সমাজের নামে রাম-বাম মিতিল ভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়ানোর প্রতিবাদে সালানপুর যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা অনুষ্ঠিত করা হয় জেমারী গেট সংলগ্ন এলাকায়।যেখানে সভার নেতৃত্ব দেন সালানপুর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শচীন নাগ।তাছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ আরমান,সহ সভাপতি ভোলা সিং, শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী, মহিলা সভানেত্রী অপর্ণা রায় সহ যুবক যুবতী সহ স্থানীয় মানুষজন।এদিন যুব সভাপতি শচীন নাগ বলেন আরজিকরের ঘটনায় নাগরিক সমাজের আন্দোলনে কিছু রাম বামের হার্মাদ বাহিনী ঢুকে যাদবপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পোড়ানো হয়েছে তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *