জেমারী বাসুদেবপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল

কৌশিক মুখার্জী: সালানপুর:-

আরজিকর হাসপাতালে মেডিকেল ছাত্রীর ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবি জানিয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করলো তৃণমূল কংগ্রেস।এদিন বারাবনি বিধানসভার অন্তর্গত জেমারী বাসুদেবপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কার্যালয় থেকে জেমারী গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।
যেখানে মিছিলে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শচীন নাগ,পঞ্চায়েত প্রধান অনীল ধীবর,তৃণমূল আঞ্চলিক সভাপতি গৌতম নাথ,গোপাল দাস,অক্ষয় মণ্ডল,কাজল গৌস্বামী সহ আরো অনেকে।তাছাড়া এদিন সালানপুর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের তরফে আরজিকর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করা হয় বলে জানা যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *