জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হচ্ছে হস্তশিল্প তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলা

তন্ময় মাহারা: মালদা:- জেলা প্রশাসনের উদ্যোগে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে জেলা হস্তশিল্প তাঁত বস্ত্র ও স্বরোজগার মেলা। মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে জেলা হস্তশিল্প তাঁত বস্ত্র ও স্বরোজগার মেলা। তার আগে শনিবার দুপুরে সুসজ্জিত তিনটি ট্যাবলোর উদ্বোধন করা হল।  উদ্বোধন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি রফিকুল হোসেন সহ প্রশাসনিক

আধিকারিকরা। রাজ্যের প্রতিমন্ত্রী  তাজমুল হোসেন জানান  আমাদের জেলায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা খুব গর্বিত। আগামী ৬ই মার্চ থেকে শুরু হচ্ছে মেলা। প্রায় পঞ্চাশটির উপরে স্টল থাকছে ‌। মেলা শুরু হওয়ার আগে এই ট্যাবলো গুলি গ্রামগঞ্জে ঘুড়বে‌। তিন দিনব্যাপী এই মেলায় মালদা সহ বিভিন্ন জেলার শিল্পীরা অংশ নিবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *