জেলায় এই প্রথম চালু হল পুরনো চারচাকা গাড়ি কেনাবেচার শোরুম

তন্ময় মাহারা: মালদা:- জেলায় এই প্রথম চালু হল পুরনো চারচাকা গাড়ি কেনাবেচার শোরুম। যার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার সন্ধ্যায়।পুরাতন মালদার নারায়ণপুরের চাকি মোড়ে অবস্থিত একটি বেসরকারি গাড়ি শোরুমে। গাড়ি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ইংলিশবাজার পৌরসভার কাউন্সিলর বাবলা সরকার,মাহিন্দ্রা কোম্পানির উত্তর বঙ্গ জোনের উচ্চ দায়িত্বপ্রাপ্ত  অমিত সাহা,  এবং শোরুমের কর্ণধার সুনীল আগারওয়াল .সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ফিতে কেটে এবং প্রদীপ  প্রজ্জ্বলনের মাধ্যমে পথচলা শুরু করল কার এন্ড বাইক নামে একটি বেসরকারি গাড়ি শোরুমটি। পাশাপাশি একজন প্রথম গ্রাহকের হাতে একটি গাড়ি তুলে দেওয়া হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *