জেলাশাসকের কাছে ডাক্তারদের ডেপুটেশন প্রদান

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- চিকিৎসকদের নিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদ জেলাশাসককে ডেপুটেশন আই এম এ সদস্যদের বহরমপুরে প্রশাসনিক ভবনে। এদিন দুপুরে বহরমপুর জেলা প্রশাসনিক ভাবনের সামনে এসে উপস্থিত হন আই এম এ বহরমপুর শাখার সম্পাদক ও রাজ্যের সহ সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা। ডক্তার রঞ্জন ভট্টাচার্য্য বলেন, গতকাল ভারত পুরের তৃণমূল বিধায়ক চিকিৎসকদের  যেভাবে হুমকি দিয়ে ছেন, তাঁর তীব্র প্রতিবাদ জানিয়ে তারা মুর্শিদাবাদ জেলাশাসক, মুর্শিদাবাদ পুলিশ সুপার ও সি এম ও এইচ কে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ডেপুটেশন জমা দিলেন। তিনি আরও বলেন, চিকিৎসকরা যদি কোন ভাবে আক্রান্ত হন তাঁর দায় হুমায়ুন কবীরকে নিতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *