জোড়া খুন ফের মালদায়


তন্ময় মাহারা: মালদা:- ফের গলা কেটে খুন মালদায়। শনিবার সকালে আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ। ঘটনা মালদার ইংরেজ বাজার থানার পাতালচন্ডি এলাকার। মৃত ব্যক্তির নাম সুর রহমান। বাড়ি কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানবাড়ি এলাকায়। জানা গিয়েছে ইংরেজ বাজারের পাতাল চন্ডী এলাকায় পুকুর পাহারার কাজ করতেন ওই ব্যক্তি। এদিন সকালে পুকুরের পাশে আম বাগান থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ। তবে কি কারণে এই খুন তা জানা যায়নি।
অন্যদিকে একই দিনে ইংরেজ বাজারের ২৫ নং ওয়ার্ডের কুলি পাড়া এলাকায় ভাইকে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। মৃত ভাইয়ের নাম চন্দু পাসোয়ান (২১)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বড়ো ভাই বিকাশ পাসোয়ান শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। সেই সময় পাপন পাসোয়ান নামে আরেক ভাইয়ের সঙ্গে বিকাশের বিবাদ বাঁধে। দুই ভাইকে ছাড়াতে যায় চন্দু। অভিযোগ, সেই সময় বিকাশ চন্দুকে চাকু মারে।
এদিকে একই দিনে ইংরেজ বাজারের জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *