টালি বাঁশ দিয়ে করা ধর্ণামঞ্চ ভেঙ্গে দিল আসানসোল পুরনিগম

কৌশিক মুখার্জী: আসানসোল:- টালি বাঁশ দিয়ে করা ধর্ণামঞ্চ ভেঙ্গে দিল আসানসোল পুরনিগম।ধর্ণা মঞ্চের কাউকে সেই সময় পাওয়া ঐ খানে যায়নি এলাকায়। পুরনিগমের ইঞ্জিনিয়ার রাজেশ কুমার শ্রীবাস্তব বলেন পাশেই কয়েকটি স্কুল আছে সেখানে টালি বাঁশ চাটায় দিয়ে মঞ্চ বানানো হয়েছিল। মেয়র বিধান উপাধ্যায় নির্দেশ দেন রাস্তা দখল করে কোন কাজ করা যাবে না ভেঙ্গে ফেলতে হবে।মেয়রের নির্দেশে ভেঙে ফেলা হলো।প্রসঙ্গত উল্লেখ্য আসানসোল চেলি ডাঙ্গা এলাকায় শতাব্দী পার্কের বিপরীতে একটি বহুতল নির্মান হচ্ছে, ধরনা মঞ্চে যারা ছিলেন তাদের অভিযোগ অবৈধ ভাবে নির্মাণ কাজ হচ্ছে। সঠিক তদন্তের দাবিতে প্যান্ডেলে খাটিয়ে কয়েকমাস ধরে ধরনা চালাচ্ছিল কিছু স্থানীয় যুবক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *