টিআরপিতেই আমদানি

সোমা ( মৌ) ঘোষ (কলকাতা)

মাঝে মাঝেই বিভিন্ন চ্যানেলে জমে ওঠে
মরা মানুষের খবর নিয়ে টানাটানি
আমজনতা ভালোই জানে ,
খবরওয়ালার টিআরপিতেই আমদানি।

ইমোশোনাল কিছু কথা বলে..
এসব শুধুই বৃথা প্রলোভ আর সময় নষ্ট।
মোমবাতির মিছিলও চলে দলে দলে ,
মানুষের বাড়ায় হাহুতাশ ও কষ্ট।

বিচার?? সেতো সুদূর কল্পবাসী..
শুধু শান্তনার বাণী , রঙিন ফানুস
মৃত্যুগুলো খবরের রসদ..
চ্যানেলগুলো চায় কদর্য ভাবে মরুক মানুষ।

চলুক চলুক ,মৃত্যু নিয়ে
জোর খবরের বিনোদন
কে বলতে পারে , যারা আজ
খবর পড়েছে তারাই কালকের নিবেদন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *