ট্রাক্টরের সঙ্গে লড়ির ধাক্কায় মৃত্যু হল যুবকের

তন্ময় মাহারা: মালদা:- ট্রাক্টরের সঙ্গে লড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের।জখম হয়েছে আরো এক।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রি দশটা নাগাদ চাঁচল-সামসি ৩১ নম্বর জাতীয় সড়কের জিয়াগাছি এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়,মৃত যুবকের নাম ধনঞ্জয় হরিজন বয়স(২৭) বাড়ি চাঁচল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা গ্রামে।পরিবার সূত্রে আরো জানা গেছে,এদিন রাত্রে কিষাণ শৌচালয়ের ট্রাক্টর গাড়ি নিয়ে কাজ করতে যাচ্ছিল।হঠাৎ সামসীর জিয়াগাছি এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিকে ধাক্কা মারে।তারপরেই ট্রাক্টর চালক সহ কর্মী নয়নজলিতে পড়ে যাই।স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করলে তাদের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ।পুলিশ গিয়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।মৃতের এক আত্মীয় সুজন হরিজন বলেন,আমাদের তো কিষাণ শৌচালয়ের ট্রাক্টর থাকে।তো আজকে রাত্রে সামসি জিয়াগাছিতে কাজের জন্য যাচ্ছিল।সেখানে যাওয়ার পথে পিছন দিক থেকে একটি লড়ি এসে ট্রাক্টরটিকে ধাক্কা মারে।গাড়ি চালক ট্রাক্টর টিকে নিয়ন্ত্রণ না করতে না পারাই নয়নজলিতে পড়ে যাই।সেখানেই তার মৃত্যু হয়।যে মারা গেছে তার ছোট ছোট বাচ্চা রয়েছে।বাড়ির একমাত্র উপার্জনকারী ছিলো সে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *