ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু

কৌশিক মুখার্জী: আসানসোল

ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু। স্থানীয় সূত্রে জানা গেছে, রেলে কাটা পড়ে বেশ কয়েকজনের মৃত্যু বলে জানা গেছে। ঘটনাটা ঘটেছে জামতড়া জেলার কোরমাটড় কালাঝরিয়া সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে রেল পুলিশ ও স্থানীয় জেলা প্রশাসন পৌঁছে যাত্রীদের উদ্ধার কার্যে নেমে পড়ে বলে জানা গেছে।ঘটনা সূত্রে জানা যায় অঙ্গ এক্সপ্রেস আগুন লাগার খবর উঠে সেই সময় যাত্রীরা ট্রেন থেকে লাফ দেয়।ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা আসানসোল ঝাঁঝা ইএম ইউ প্যাসেঞ্জারের রেলে পৃষ্ট হয়ে যায়।

ঘটনাস্থলে ছুটে আছেন ঝাড়খণ্ডের দুমকার সাংসদ সুনীল সরেন তিনি বলেন লোকমুখে ও প্রচার মাধ্যমে ভ্রান্ত খবর ছড়ানো হচ্ছে এই ট্রেন দুর্ঘটনাটিকে কেন্দ্র করে তিনি ঘটনাস্থল পরিদর্শন করার পর বিভিন্ন প্রশাসনিক স্তরে খবর নিয়ে জেনেছেন জানতে পেরেছেন এখনো অব্দি এই ট্রেন দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে তবে ট্রেনে আগুন লাগার বা একাধিক ব্যক্তির মৃত্যুর যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন তিনি ঘটনাস্থল পরিদর্শন করে যা জানতে পেরেছেন সেটি হল ট্রেন লাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তাদের পরিচয় ইতিমধ্যেই জানা গিয়েছে একজনের পরিচয় ইতিমধ্যেই জানা গিয়েছে ও অন্যজনের পরিচয় সম্বন্ধে খোঁজখবর নেওয়া হচ্ছে প্রশাসনিক স্তরে ঘটনাস্থলে ঝাড়খন্ড সরকারের প্রতিনিধিরাও এসেছেন উদ্ধারকার্যে সহযোগিতা করার জন্য

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *