ডাবর কলিয়ারী কাজ বন্ধ করে বিক্ষোভ সামডি গ্রাম বাসীদের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

ডাবর কলিয়ারী কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাল সামডি গ্রামের বাসিন্দারা।তাদের মূলত দাবি যে তাদের সামডি গ্রামের শ্মশান রয়েছে সেই শ্মশানকে ইসিএল কর্তৃপক্ষ নষ্ট করে দিতে চাইছে। ও সেখান থেকে কয়লা উত্তোলন করতে চাইছে।যার ফলে সামডি গ্রামের একমাত্র শ্মশানটি শেষ হয়ে যাচ্ছে।সেই গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে সেখানেই মৃতদেহ সৎকারের কাজ করে আসছে ।আর সেই শ্মশানটি ইসিএল কর্তৃপক্ষ নিতে চাইলে সামডি গ্রামের বাসিন্দারা কোনোমতেই হতে দেবে না।তাদের দাবি সেই শ্মশান যদি ভেঙে দেওয়া হয় বা নষ্ট করে দেওয়া হয়।তাহলে তাদের পুনর্বাসন দিতে হবে।নচেৎ সেই শ্মশানকে নষ্ট করে কোলিয়ারি কর্তৃপক্ষকে কয়লা উত্তোলন করতে দেওয়া হবে না।আর তার জন্যই তারা আজকে সকাল থেকেই ডাবর কোলেরির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে।তারা জানান বারংবার ইসিএল প্রশাসনের উচ্চতম আধিকারিক কে জানিও কোন লাভ হয়নি। তারপরও ইসিএল কর্তৃপক্ষ সামডি গ্রামের বাসিন্দাদের না জানিয়ে শ্মশানের জায়গা কেটে কয়লা উত্তোলনের কাজে ব্যবহৃত করছে।
এদিন সামডি গ্রামের শতাধিক মানুষ সামডি শ্মশান সংলগ্ন কোলিয়ারিতে এসে কোলিয়ারির কাজ বন্ধ করে দেয়। তবে ইসিএলের তরফে কোন আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায়নি।এবং তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিন সামডি গ্রামে সমাজসেবী স্বপন মন্ডল জানান তারা এর আগে দুইবার লিখিত আকারে ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু তবুও জোরযবস্তি ইসিএল এই শ্মশানটিকে কেটে নিতে চাইছে।তারা আরো বলেন তাদের দাবি যতক্ষণ না মানা হবে কাজ বন্ধ থাকবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *