ডেঙ্গুর থাবা মালদায়, মৃত্যু হল এক যুবকের

তন্ময় মাহারা: মালদা:- ডেঙ্গুর থাবা মালদায়। মৃত্যু হল এক যুবকের। মালদার কালিয়াচক দুই নম্বর ব্লকের মোথাবাড়ি থানার মিরপাড়া এলাকার ঘটনা। জানা যায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা মীর আকবর আলী (বয়স ২৪) গত সাত দিন ধরে জ্বরে ভুগছিল। এরপর পরিবারের সদস্যরা তাকে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার তার রক্ত পরীক্ষায় ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। হাসপাতাল সূত্রে খবর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। মঙ্গলবার তার মৃত্যু হয়।  মৃত যুবকের শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ রয়েছে । এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যক্ষ প্রসেনজিৎ কুমার বর জানান, খোঁজ নিয়ে দেখলাম একজন যুবকের রক্তে ডেঙ্গুর পজিটিভ রয়েছে। পরিবারের সদস্যরা ওই যুবককে আশঙ্কা জনক অবস্থাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল যুবকটিকে। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি মারা গেছে যান ওই যুবক। 

এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু ঘিরে জেলা জুড়ে যথেষ্ট চঞ্চল্য ছড়িয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর চলতি বছরে মালদায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাত্র ১০৭৩ জন।  রাজ্যের সংখ্যা নিরিখে মালদা এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে । কালিয়াচক ইংলিশ বাজার ও রতুয়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বাধিক । ফলে স্বভাবতই ডেঙ্গু মোকাবিলা করা জেলা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ গত কয়েক দিনের টানা বৃষ্টিতে শহরের ২৯ নম্বর ওয়ার্ড ৩ নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকায় এখনো জলমগ্ন। তারপর দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানিকচক ব্লকের ভুতনির চারটি অঞ্চলে। সব মিলিয়ে জল নামতেই ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে শহর থেকে সমস্ত গ্রাম অঞ্চলে বলে আশঙ্কা করা হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *