তিনদিন ব্যাপী রূপনারায়নপুর উৎসবের উদ্বোধন করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রূপনারায়নপুর উৎসব ২০২৫ এর উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।এদিন তিনি ফিতে কেটে ও প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে একাদশ তম রূপনারায়ণপুর উৎসব ও অষ্টম তম খাদ্য মারার উদ্বোধন করেন।তিনদিন ব্যাপী রূপনারায়নপুর ও খাদ্য মেলার পরিচালনা করেন”পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন সংস্থা।এই মেলা ও উৎসব অনুষ্ঠিত হয় রূপনারায়নপুর সুভাষ মঞ্চে। যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা, প্রতিযোগিতা,সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার সামগ্রিক বিতরণ,বিভিন্ন বুটিকের সম্ভার এবং আবশ্যিক ভজন রসিক মানুষের জন্য রয়েছে খাদ্য মেলা।এদিন বিধায়ক বিধান উপাধ্যায় এত সুন্দর উৎসবের আয়োজনের জন্য সংস্থার কর্ণধার ও সদস্যদের ধন্যবাদ জানান। পাশাপাশি তাদের সঙ্গে থাকার আশ্বাসও দেন। তাছাড়া এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সমজাসেবী ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *