তোমাকেই ছুঁতে চাই

সঙ্গীতা মুখার্জী মণ্ডল (দুর্গাপুর, পশ্চিম বর্ধমান)

তুমি আছো আমার মর্মে তুমি আমার সরমে
আছো খাতা ও কলমে
শ্রাবণে শ্রবণে দিন যাপনে
পৃথিবীর উরু গোপনে
তোমারি পদচারণে
হিয়ার মাঝে সমস্ত শরীরের মলিনতায়
রাত জাগা বাসরে রজনী ফুরাবে না
ফুরাবে তোমারই নীরব অজানা অচেনা
এক প্রয়াণের আসরে
গানে গানে কতো কথা লিখে রাখো অমানিশা
কবিতায় গল্পে পেয়ে যাই দিশা
এসো হে রবি যুগান্তরে
নিঃশ্বাসে বিশ্বাসে লিখে রাখি তোমারই উপন্যাসে
তুমি এক অমর কথা রহস্যে।
বাউলের তালে বেজে ওঠা মৌবনি নেশা
তোমাকেই ছুঁতে চেয়ে মেঠো পথ কিংবা সোনাঝুরি আসা
হে কবি, বিশ্ব বরণ্যে তোমাকে জানাই শতকোটি প্রণাম
তুমি আমার ইহকালের এক যুগান্তকারী পদক্ষেপ
তুমিই আমার দিশা
তোমাকে জ্যোতির্ময় ভিজিয়ে রাখি আমি এক দিশেহারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *