দাঁড়িয়ে থাকা ট্রাকের কেবিনে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য

কৌশিক মুখার্জী: রাণীগঞ্জ:- রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের বাঁশড়া মোড়ের কাছে অবস্থিত এক টায়ার গোডাউনে দাঁড়িয়ে থাকা ট্রাকের কেবিনে হঠাৎই আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ট্রাকের চালক আগুন নিভানোর চেষ্টা করলেও মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে কেবিনের সর্বত্র। ঘটনায় ট্রাকের চালক অল্পবিস্তর আহত হয় তাকে স্থানীয়রা উদ্ধার করে পাশের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ রানীগঞ্জ ফায়ার ব্রিগেডে খবর দিলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। যদিও আগুন ট্রাকের পিছন প্রান্তে ছড়িয়ে পড়ার আগেই দমকল বিভাগের কর্মীরা দ্রুত আগুন নেভাতে তৎপর হয়। কি কারনে ট্রাকের কেবিনে আগুন লাগলো তার সদুত্তর জানা যায়নি। ট্রাকের আগুন অন্য কোথাও লাগার আগেই দমকল বিভাগ দ্রুত সেই আগুনকে নিভিয়ে ফেলায় আশেপাশের এলাকায় সে আগুন ছড়িয়ে পড়ার থেকে রক্ষা পায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *