দুজনে-সুজনে

মৌসুমী মন্ডল (কলকাতা)

বালুকা-বেলায় হাঁটবো দুজন
নগ্ন পায়ে-পায়ে,
দুজন মিলেই স্নিগ্ধ বাতাস
মাখবো সারা গায়ে।

দেখবো আমরা অবাক চোখে…..

সাগর জলে সূর্য কেমন
ভাসে সকাল সাঁঝে!
উথাল-পাথাল ঢেউ গুলো সব
ভাঙবে হৃদয় মাঝে।

শুকতারা টা ডুববে যখন
ভোরের আলো মেখে…

ভীষণ মনে পড়বে তখন
প্রথম ঠোঁটের ছোঁয়া,
আলতো করে আঙুল ছুঁয়ে
কোথাও হারিয়ে যাওয়া!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *